শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কপ-৩০: অ্যামাজনের বক্ষে জলবায়ু রাজনীতির নতুন দিগন্ত

    কপ-৩০: অ্যামাজনের বক্ষে জলবায়ু রাজনীতির নতুন দিগন্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ব জলবায়ু কূটনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়োজন—জাতিসংঘের ৩০তম জলবায়ু সম্মেলন কপ-৩০—এবার অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের বৃহত্তম বর্ষাবন অ্যামাজনের দুয়ারে, ব্রাজিলের বেলেমে। ১০ নভেম্বর শুরু হয়ে আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলন প্রথম সপ্তাহেই অগ্রগতি, প্রতিশ্রুতি, সমালোচনা ও সামাজিক আন্দোলনে মুখর হয়ে উঠেছে।

    সম্মেলনের প্রথম সাত দিনে জলবায়ু অর্থায়ন ও বাস্তবায়নকেন্দ্রিক বেশ কিছু উল্লেখযোগ্য ঘোষণা এসেছে।

    অ্যামাজনসহ বৈশ্বিক উষ্ণমণ্ডলীয় বন রক্ষায় ৫.৫ বিলিয়ন ডলারের Tropical Forest Forever Facility (TFFF) চালু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বন সংরক্ষণভিত্তিক বৈশ্বিক অর্থায়নে এটি দীর্ঘদিনের বড় অগ্রগতি।

    “বেলেম ডিক্লারেশন”-এ দারিদ্র্য নিরসন, খাদ্য নিরাপত্তা ও মানুষকেন্দ্রিক জলবায়ু কর্মকে এক অভিন্ন এজেন্ডায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া ‘4X Sustainable Fuels Pledge’–এর মাধ্যমে টেকসই জ্বালানির ব্যবহার চার গুণ বাড়ানোর লক্ষ্য ঘোষণা করেছে অংশগ্রহণকারী দেশগুলি।

    আবার দেশভিত্তিক নিঃসরণ কমানোর লক্ষ্য—NDC (Nationally Determined Contributions)—এই সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য। ঝুঁকিপূর্ণ দেশগুলো অভিযোজন (adaptation) অর্থায়নে স্থায়ী কাঠামো ও নতুন বিনিয়োগের জোরালো দাবি তুলেছে। জাতিসংঘের মতে, কপ-৩০ মূলত বাস্তবায়নের গতিবৃদ্ধির সম্মেলন—প্রতিশ্রুতিকে কর্মে রূপ দেওয়াই এর প্রধান লক্ষ্য।

    সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিনে বেলেমের সম্মেলনস্থলে প্রবেশের চেষ্টাকালে আদিবাসী প্রতিনিধি ও পরিবেশকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর হালকা সংঘর্ষ হয়।


    “Our forests are not for sale”—এই স্লোগানে তাঁরা বন অধিকার ও সিদ্ধান্ত গ্রহণে সমান অংশীদারিত্বের দাবি জানায়। দুই নিরাপত্তাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

    কপ-৩০–এর সমান্তরালে বেলেমে চলছে People’s Summit, যেখানে আদিবাসী জনগোষ্ঠী, তরুণ কর্মী ও নাগরিক সমাজ সাংস্কৃতিক আয়োজন, আলোচনা ও অভিজ্ঞতা ভাগাভাগির মাধ্যমে জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরছে। এখানে বিশেষ গুরুত্ব পাচ্ছে অ্যামাজনীয় জ্ঞানব্যবস্থা ও বন রক্ষায় স্থানীয় জনগণের ভূমিকা।

    এদিকে সম্মেলনস্থলে যাতায়াত সহজ করতে বেলেমে নতুন চারলেনের রাস্তা নির্মাণের জন্য প্রায় এক লাখ গাছ কাটা হয়েছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা সৃষ্টি করেছে। পরিবেশবিদদের মতে, জলবায়ু সম্মেলনের প্রস্তুতি থেকেই পরিবেশের ক্ষতি, এ এক দৃষ্টিকটু বৈপরীত্য।

    চ্যালেঞ্জ ও অমীমাংসিত প্রশ্ন
    * জলবায়ু অর্থায়ন বৃদ্ধির স্পষ্ট রূপরেখা এখনো নির্ধারিত হয়নি।
    * অভিযোজন তহবিল ও ন্যায্য জ্বালানি রূপান্তর (Just Transition) নিয়ে আলোচনা চলছে।
    * কার্বন বাজারের নিয়মনীতি নিয়েও অংশগ্রহণকারী দেশগুলোর মতবিরোধ রয়েছে।
    * ১৮ নভেম্বর থেকে উচ্চ পর্যায়ের আলোচনায় এগুলোতে অগ্রগতি আশা করছে আয়োজকপক্ষ।

    ভবিষ্যৎ দিশা
    * অ্যামাজনের এই COP বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে—জলবায়ু সংকট কেবল বিজ্ঞান বা প্রযুক্তিগত চ্যালেঞ্জ নয়; এটি মানুষ, বন, অধিকার ও জীবিকার প্রশ্ন।
    * দ্বিতীয় সপ্তাহে নজর থাকবে।
    * অর্থায়ন প্রতিশ্রুতির স্পষ্টীকরণ,
    * অভিযোজন কাঠামোর উন্নয়ন,
    * এবং নিঃসরণ কমানোর বৈশ্বিক সমন্বিত রোডম্যাপ তৈরির দিকে।

    সর্বপরি ১৭ নভেম্বর পর্যন্ত কপ-৩০ এর আলোচনায় স্পষ্ট হয়েছে, বিশ্ব এখন বাস্তবায়নের পথে হাঁটতে চায়। তবে প্রতিশ্রুতিকে টেকসই ও ন্যায়সঙ্গত কর্মপরিকল্পনায় রূপ দেওয়ার চ্যালেঞ্জ রয়ে গেছে। অ্যামাজনের স্বকীয় পরিবেশ ও আদিবাসী জনগোষ্ঠীর কণ্ঠস্বর এ সম্মেলনকে এবার ভিন্নমাত্রা দিয়েছে, যা হয়তো ভবিষ্যৎ জলবায়ু রাজনীতির পথচলায় নতুন দিগন্ত তৈরি করবে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন