শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি
  • নেদারল্যান্ডসের দাপুটে জয়, বিশ্বকাপের টিকিট নিশ্চিত

    নেদারল্যান্ডসের দাপুটে জয়, বিশ্বকাপের টিকিট নিশ্চিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিথুয়ানিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো নেদারল্যান্ডস। সোমবার (১৭ নভেম্বর) আমস্টারডামে রোনাল্ড কোমানের নেতৃত্বাধীন দল লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে।

    মাত্র এক পয়েন্ট পেলেই বিশ্বকাপ নিশ্চিত হতো ডাচদের। তবে আক্রমণাত্মক ফুটবল খেলেই তারা বড় ব্যবধানে জয় তুলে নেয়। ম্যাচের ১৬তম মিনিটে ফ্রেংকি ডি ইয়ংয়ের পাস থেকে তিজানি রেইডার্স দারুণ গোল করে দলকে এগিয়ে নেন।

    এরপর আরও একাধিক আক্রমণে গোলের সুযোগ তৈরি করেও প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি নেদারল্যান্ডস। বিরতির পর ঝড় তুলে মাত্র চার মিনিটে তিন গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় তারা।

    ৫৮তম মিনিটে বক্সে হ্যান্ডবলের ঘটনায় পাওয়া পেনাল্টি গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কডি গাকপো। দুই মিনিট পরে গাকপোর পাসেই জোরালো শটে জাভি সিমন্স করেন তৃতীয় গোল। এরপর ৬১তম মিনিটে একক নৈপুণ্যে মাঝমাঠ থেকে বল নিয়ে বক্সে ঢুকে চতুর্থ গোলটি করেন দোনিয়েল মালেন।

    গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পোল্যান্ড। ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে নেদারল্যান্ডস। ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পোল্যান্ড। বাকিদের বিদায় ফিনল্যান্ড (১০), মাল্টা (৫) ও লিথুয়ানিয়া (৩)।

    ডাচদের জন্য এ জয়ে নিশ্চিত হলো টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্ব।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন