শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত‍্যাকাণ্ড: ডিএমপি

    ১০ মাসে ঢাকায় ১৯৮টি হত‍্যাকাণ্ড: ডিএমপি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত ১০ মাসে রাজধানী ঢাকায় ১৯৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে অক্টোবরে ১৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিএমপির উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান।

    তিনি বলেন, প্রতি মাসে গড়ে ঢাকায় প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটছে। এসব হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে পারিবারিক কলহ, পূর্বশত্রুতা, রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে চিহ্নিত করা হয়েছে। তবে বেশিরভাগ ঘটনায় পুলিশ দ্রুত দোষীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

    ডিএমপি জানায়, পল্লবীর যুবদল নেতার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। “তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অস্ত্র উদ্ধার করা যায়নি। তবে দোষীদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে,” উল্লেখ করেন তালেবুর রহমান। তিনি আরও জানান, রাজধানীতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন