বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিতের দিকে

    ভারত-বাংলাদেশ সিরিজ স্থগিতের দিকে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এখনো ভারত সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি অনিশ্চয়তায় পড়ে গেছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, সফরের জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন এখনো মেলেনি। ফলে নির্ধারিত সময় অনুযায়ী সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

    এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর এক কর্মকর্তা বলেছেন, সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।

    জানা গেছে, অনুমোদন না মিললে বাংলাদেশের বিপক্ষে সিরিজের বদলে ভারত অন্য একটি দেশের সঙ্গে বিকল্প সিরিজ আয়োজনের পথেও এগোতে পারে।

    গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফর করেছিল ভারত নারী দল। তার আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল।

    নতুন সূচি বা চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দুই বোর্ড।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন