শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইসরায়েলের নজরে আল-আকসার খতিবের বিচার

    ইসরায়েলের নজরে আল-আকসার খতিবের বিচার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের খতিব শেখ একরিমা সাবরিকে “উসকানির” অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষের। সূত্র জানাচ্ছে, মঙ্গলবার (১৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হবে।

     বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, ২০২৪ সালের জুলাই থেকে শেখ একরিমার বিরুদ্ধে উসকানির অভিযোগে ইসরায়েলি পাবলিক প্রসিকিউশন কর্তৃক দাখিল করা অভিযোগপত্র পর্যালোচনা করবে জেরুজালেমের ম্যাজিস্ট্রেট আদালত।

    ৮৬ বছর বয়সী এই খতিবের বিরুদ্ধে মূল অভিযোগ হলো—২০২৪ সালে ইরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা এবং ২০২২ সালে দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণে নিহতদের জন্য দোয়া ও সমবেদনা জানানো।

    এর আগে ২০২৪ সালের আগস্টে হানিয়ার মৃত্যুর ঘটনায় সমবেদনা জানানোয় তাকে ছয় মাসের জন্য আল-আকসায় প্রবেশ নিষিদ্ধ করে ইসরায়েলি পুলিশ। তবে তার আইনজীবী দল বলছে, ডানপন্থি গোষ্ঠীগুলোর প্রচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযানের ফলেই এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।

    তার ওপর আগেও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আল-আকসায় প্রবেশে বাধা দেয়া হয়েছে, এমনকি তার বাড়ি ভাঙার আদেশও দেয়া হয়েছে বলে তারা জানিয়েছেন। এই বিচার সাম্প্রতিক বছরগুলোতে প্রচারকের বিরুদ্ধে রাজনৈতিক, ধর্মীয় এবং আদর্শিক নিপীড়নের ধারাবাহিকতার অংশ বলেও জানিয়েছেন তারা।

    ইসরায়েলি কর্তৃপক্ষ এর আগেও তার গাজাসমর্থক খুতবা ও বক্তব্যকে লক্ষ্য করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। তেল আবিবের সরকারি কর্মকর্তারা, বিশেষ করে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোশে আরবেল, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে প্রকাশ্যে উসকানি চালিয়ে আসছেন।

    আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ইহুদিরা এই স্থানকে “টেম্পল মাউন্ট” বলে দাবি করে এবং প্রাচীনকালে এখানে ইহুদিদের দুইটি মন্দির ছিল বলে বিশ্বাস করে।

    ১৯৬৭ সালের আরব–ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরটি একতরফাভাবে নিজেদের সাথে সংযুক্ত বলে ঘোষণা করে—যা কখনই আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন