বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • ঢাকায় গরম অনুভূতি বাড়তে পারে

    ঢাকায় গরম অনুভূতি বাড়তে পারে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আজ (বুধবার) ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে, যার ফলে গত কয়েক দিনের তুলনায় গরম অনুভূতি কিছুটা বাড়বে। দিনের প্রথমার্ধে আকাশ পরিষ্কার থাকায় আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে।

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত বাতাস উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৮২ শতাংশ ছিল। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

    গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্য সন্ধ্যা ৫টা ১১ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৬টা ১৭ মিনিটে সূর্যোদয় ঘটবে।

    সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশ থাকলেও দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ