বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • লিটনের শতকের ছোঁয়ায় লাঞ্চে বাংলাদেশ

    লিটনের শতকের ছোঁয়ায় লাঞ্চে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম দিনের শুরুতেই ইতিহাসের পাতায় নাম লিখলেন। নিজের শততম টেস্টে তিনি পৌঁছালেন সেঞ্চুরিতে এবং এলিট ক্লাবে স্থান করে নিলেন। লাঞ্চ বিরতির আগেই টেস্টে নিজের পঞ্চম শতক সম্পূর্ণ করলেন লিটন দাস। ক্রিজে তার সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ।

    লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩৮৭ রান। আজকের প্রথম সেশন শুধু মুশফিকের উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

    মুশফিকের শততম টেস্টের ম্যাচে লিটন দাসও একটি মাইলফলকের দৌড়ে যে ছিল তা হয়তো অনেকেই জানেনা। মুশফিক আজ নিজের শততম টেস্টে শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় নাম লেখান। এদিকে আজ শতক হাঁকিয়েছেন লিটন দাসও।

    এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। ফলে এই শতকটি লিটনের জন্যও বিশেষ। চলতি বছর প্রথম শতকের দেখা পেলেন লিটন। তিনি সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত বছরের আগস্টে, পাকিস্তানের বিপক্ষে।

    এর আগে টেস্ট ক্রিকেটের এলিট লিস্টে নাম লেখান মুশফিক। টেস্টে ইতিহাসে ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে শতক করেন তিনি। এর আগে শততম টেস্টে শতক হাঁকানো শেষ ব্যাটসম্যান ছিলেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

    এদিকে লিটন লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১০৩ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ৩০ রানে ক্রিজে ছিলেন মিরাজ। আয়ারল্যান্ডের হয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। আর আজকের দিনে মুশফিকের উইকেটটি তুলে নিয়েছেন ম্যাথু হামফ্রেস। 


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন