শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • কেপিতে পিস কমিটির ৭ জনের হত্যার ঘটনা

    কেপিতে পিস কমিটির ৭ জনের হত্যার ঘটনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বান্নু জেলায় সন্ত্রাসী হামলায় ‘পিস কমিটি’র অন্তত সাত সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে হুভিদ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশ জানায়, হোভেদ এলাকার পিস কমিটির অফিসে সন্ত্রাসীরা হঠাৎ গুলি চালায়। ভয়াবহ ওই হামলায় সাত সদস্য ঘটনাস্থলেই নিহত হন এবং গুরুতর আহত হন একজন। নিহত ও আহতদের বান্নুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার (ডিএইচকিউ) হাসপাতালে নেয়া হয়েছে।

    এই হামলার মাত্র এক দিন আগে নিরাপত্তা বাহিনী কেপির বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে ‘ভারত সমর্থিত ফিতনা আল-খারিজ’ নামের সন্ত্রাসী গোষ্ঠীর ৩০ সদস্যকে নির্মূল করে। কুররম জেলায় পৃথক অভিযানে ১২ জন এবং ১১ জন  গুলিবিদ্ধ হয়ে মারা যায় বলে সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে। এছাড়া ট্যাংক, মোহমান্দ এবং লাক্কি মারওয়াত জেলাতেও সন্ত্রাসীদের নিহতের খবর পাওয়া গেছে।

    পাকিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসী হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে কেপি ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তবর্তী এলাকায়। ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে এ হামলার সংখ্যা বাড়তে থাকে। পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম আট মাসে কেবল কেপি প্রদেশেই ৬০০-র বেশি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, যেখানে ৭৯ জন পুলিশ সদস্য ও ১৩৮ জন সাধারণ নাগরিক নিহত হন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন