বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ভারতের গুয়াহাটি টেস্ট অধিনায়ক চূড়ান্ত

    ভারতের গুয়াহাটি টেস্ট অধিনায়ক চূড়ান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কলকাতায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে চোট পান ভারতের অধিনায়ক শুভমান গিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের একজন কম ব্যাটার নিয়ে খেলতে হয়েছে। এই বিব্রতকর হারের পর বাকি সময় দলকে নেতৃত্ব দিয়েছেন ঋশাভ পান্ত, যিনি গুয়াহাটি টেস্টেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ইনজুরির কারণে এক রাত হাসপাতালে ছিলেন গিল। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হয়। পরশু (১৯ নভেম্বর) দলের সঙ্গে গুয়াহাটিতে যান ২৬ বছর বয়সী। কিন্তু দ্বিতীয় টেস্টের জন্য পূর্ণ ফিটনেস ফিরে পাননি। তাকে মুম্বাইয়ে ফেরত পাঠানো হয়েছে।

    কলকাতায় ভারত ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ রানে হেরেছে। ব্যাটিং ধসের পর সিরিজ হারানোর শঙ্কায় তারা। আগামীকাল (শনিবার) হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।

    লম্বা ফরম্যাটে এই বছরের শুরুতে ভারতের অধিনায়ক হন গিল। তারপর আট টেস্টে চার সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করেছেন একটি। দ্বিতীয় টেস্টে তাকে না পাওয়া ভারতের জন্য বড় ধাক্কা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন