শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • উত্তরায় জামাতের গণজোয়ার: আশরাফুল হকের পক্ষে বিশাল গণমিছিল

    উত্তরায় জামাতের গণজোয়ার: আশরাফুল হকের পক্ষে বিশাল গণমিছিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা-১৮ আসনে বাংলাদেশ জামাতে ইসলামী’র সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হকের পক্ষে উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জুম্মা নামাজের পর উত্তরা অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে জমজম টাওয়ারে গিয়ে শেষ হয়।

    গণমিছিলের আয়োজন করেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জামাল উদ্দিন এবং উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান। মিছিলের নেতৃত্বে ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, যিনি ঢাকা-১৮ আসনে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

    আজমপুর থেকে শুরু হয়ে মিছিলটি জসিম উদ্দিন, মুগ্ধ মানুষ, জমজম টাওয়ার হয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজারো মানুষের উজ্জীবিত উপস্থিতি ছিল মনোমুগ্ধকর। বক্তারা বলেন, অধ্যক্ষ আশরাফুল হক জনগণের পাশে থেকে সেবা করবেন এবং ঢাকা-১৮ আসনের উন্নয়নে তার নেতৃত্বে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।

    গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, তিনি জনতার উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তৃতা করেন। 
    এ সময় তিনি বলেন, “জামাতের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি সমাজ ও দেশের জন্য একটি বিপ্লবী পদক্ষেপ। আমি আপনাদের সকলের সহায়তা ও সমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হয়ে আপনাদের সেবায় কাজ করতে চাই।”

    এছাড়া গণমিছিলে আরো উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য মুহিবুল্লাহ, উত্তরা পশ্চিম থানা আমীর মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, দক্ষিণ খান উত্তরা থানা আমীর আবু সাঈদ, তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানা আমীর আবু বকর সিদ্দিক, খিলক্ষেত পশ্চিম থানা আমীর হাসনাইন আহমেদ, কামরুল হাসান প্রমূখ নেতৃবৃন্দ।

    গণমিছিলের মাধ্যমে জামাতের শক্তিশালী রাজনৈতিক উপস্থিতি এবং আশরাফুল হকের প্রতি সমর্থন প্রকাশ পেল। উত্তরা অঞ্চলে এই মিছিল ছিল একটি বৃহৎ জনসমাগম, যা নির্বাচনী প্রচারণায় একটি নতুন উদাহরণ স্থাপন করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন