শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গাজায় যুদ্ধবিরতির পরও ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ

    গাজায় যুদ্ধবিরতির পরও ৬৭ ফিলিস্তিনি শিশু নিহত: ইউনিসেফ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

    ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জানান, নিহতদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসে নিহত নবজাতকও। এর আগে একদিনে আরও সাত শিশু মারা গেছে। তিনি বলেন, “প্রতিটি শিশু একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন নিয়ে ছিল। হঠাৎ সহিংসতার কারণে সব শেষ হয়ে গেছে।”

    সংস্থার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজার যুদ্ধে প্রায় ৬৪ হাজার শিশু হতাহত হয়েছে। সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ শিশুর আজীবন পঙ্গুত্ব হবে এমন গুরুতর আঘাত হয়েছে।

    মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় খাদ্য সংকট ও অপুষ্টি শিশুদের জীবনকে ঝুঁকির মধ্যে রেখেছে। ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) জানিয়েছে, তাদের চিকিৎসকরা গুলিবিদ্ধ ও গুরুতর আহত শিশুদের চিকিৎসা দিচ্ছেন।

    ইউনিসেফ আরও জানিয়েছে, শীতের আগমনে ত্রাণের অভাব শিশুদের জন্য নতুন হুমকি সৃষ্টি করছে। পর্যাপ্ত হিটার ও কম্বল নেই, বহু শিশু রাতভর ঠান্ডায় কাঁপছে। পিরেস বলেন, “গাজার শিশুদের জন্য বাস্তবতা নির্মম, এবং কোনো নিরাপদ স্থান নেই।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন