শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নতুন মেয়র সম্পর্কে ট্রাম্পের ইতিবাচক মন্তব্য

    নতুন মেয়র সম্পর্কে ট্রাম্পের ইতিবাচক মন্তব্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্ক অঙ্গরাজ্যের প্রধান নগর নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ী প্রার্থী জোহরান মামদানিকে অভিনন্দন ও প্রশংসা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আশা প্রকাশ করেছেন যে, নতুন মেয়র হিসেবে মামদানি সিটির জন্য উল্লেখযোগ্য অবদান রাখবেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ ঘটে মামদানির। সাক্ষাতের পর মামদানির ব্যাপারে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি আপনাদের বলতে পারি যে (মামদানি ইস্যুতে) আমার দৃষ্টিভঙ্গিতে কিছু পরিবর্তন এসেছে। এখন আমার দৃঢ় বিশ্বাস (নিউইয়র্কের মেয়র হিসেবে) মামদানি তার দায়িত্বগুলো খুব ভালোভাবে সম্পাদন করতে পারবেন। এমনকি আমি এ-ও মনে করি যে তিনি তার কাজ, পারফরম্যান্স দিয়ে অনেক রক্ষণশীল লোকজনকে চমকে দেবেন।”

    গত ৫ নভেম্বর রীতিমতো ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের মেয়র নির্বাচনে জয়ী হন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। মোট ভোটের ৫০ শতাংশ পেয়ে এই জয় নিশ্চিত করেছেন তিনি।

    আগামী ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়রের শপথ নেবেন মামদানি। শপথ গ্রহণের পর ৩৪ বছর বয়সী মামদানি হবেন নিউইয়র্কের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এবং প্রথম মুসলিম মেয়র।

    নির্বাচনের সময় অবশ্য জোহরান মামদানিকে আটকাতে যথেষ্ট চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প নিজে মামদানিকে ‘কমিউনিস্ট উন্মাদ’ আখ্যা দিয়ে বলেছিলেন, মামদানি নির্বাচিত হলে নিউইয়র্কের জন্য বরাদ্দ সরকারি অর্থ আটকে দেবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, মামদানির বিরুদ্ধে প্রচার-প্রচারণাবাবদ ২৪০ কোটি ডলার ব্যয় করেছে ট্রাম্প প্রশাসন এবং তার দল রিপাবলিকান পার্টি।

    তবে শুক্রবারের সাক্ষাৎ এবং বৈঠকের পর ট্রাম্পের মধ্যে আগের সেই মনোভাবের লেশমাত্র উপাস্থিতি দেখা যায়নি। সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “বিভিন্ন ইস্যুতে আমি যতটা প্রত্যাশা করেছিলাম, তার চেয়েও অনেক বেশি একমত হয়েছি আমরা। একটা ব্যাপার কমন আছে আমাদের মধ্যে, আর তা হালো আমরা দু’জনই নিউইয়র্ক সিটিকে ভালবাসি এবং উভয়েই এই শহরের সর্বাঙ্গীন উন্নতি চাই।”

    ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে মামদানি বলেন, “আমরা নিউইয়র্ক সিটি এবং সেখানকার বাসিন্দাদের বিভিন্ন ইস্যু ও সমস্যা নিয়ে কথা বলেছি। এটা ছিল একটি ফলপ্রসূ, শ্রদ্ধা ও ভালবাসাপূর্ণ বৈঠক।”


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন