শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত
  • মমিনুলের ব্যর্থতা ছাপিয়ে মুশফিকের ফিফটি, লিড ৫০৮

    মমিনুলের ব্যর্থতা ছাপিয়ে মুশফিকের ফিফটি, লিড ৫০৮
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যাহ্ন বিরতির পর ক্রিজে ফিরে এসে হতাশায় ডুবলেন মমিনুল হক। সেঞ্চুরির মাত্র ১৩ রান আগে পৌঁছে তিনি আউট হয়ে যান। আর নিজের শততম টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক পূর্ণ করেছেন মুশফিকুর রহিম।

    শনিবার (২২ নভেম্বর) মিরপুরে টেস্টের চতুর্থ দিনে ৪ উইকেটের বিনিময়ে ২৯৭ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতির পর নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংস শেষে ২১১ রানে এগিয়ে ছিল স্বাগতিকরা। সবমিলিয়ে আয়ারল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়াল ৫০৯ রানের।

    প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৭৬ রানের জবাবে ২৬৫ রানে থেমেছিল আইরিশদের ইনিংস। স্বাগতিকদের সামনে সুযোগ ছিল ফলোঅনের সুযোগ কাজে লাগিয়ে সফরকারীদের ইনিংস ব্যবধানে হারানোর। তবে সেটি কাজে লাগায়নি লাল সবুজরা। দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে। যেখানে পাঁচ ব্যাটারের চার জনই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় দিনে ৯১ বলে ৬ চারের মারে ৬০ রানে আউট হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। আরেক ওপেনার সাদমান অবশ্য সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেছিলেন। তবে চতুর্থ দিনে বেশিক্ষণ থিতু হতে পারেননি তিনি। এদিন মাত্র ৯ রান করেছেন। তাতে ১১৯ বলে ৭ চারের মারে ৭৮ রানে থামে তার ইনিংস।
     
    তার বিদায়ের পর ক্রিজে এসে ব্যর্থ হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বলে ১ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ উইকেটে জুটি গড়ে তোলেন মমিনুল ও মুশফিক। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুজনে গড়ে ১০৬ রানের জুটি। মুশফিক ৪৪ আর মমিনুল ৭৯ রানে অপরাজিত থেকে বিরতিতে যান। পরিকল্পনা ছিল দুজনের মাইলফলক অর্জনের পর ইনিংস ঘোষণার।
     
    তবে বিরতি থেকে ফিরে মুশফিক ফিফটি তুলে নিলেও আক্ষেপে পুড়েন মমিনুল। তার বিদায়ের পরই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ১১৮ বলে ১০ চারের মারে ৮৭ রান করে গভিন হোয়ের শিকার হন। ৮১ বলে ২ চার ও ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন শততম টেস্ট খেলতে নামা মুশফিক। প্রথম ইনিংসে ২১৪ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন এ অভিজ্ঞ তারকা।
     
    এর আগে সিলেটে প্রথম টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
     
    দ্বিতীয় ও শেষ টেস্টেও বাংলাদেশের জয় একপ্রকার নিশ্চিত। টেস্ট ক্রিকেটে ইতিহাসে ৫০৮ রান তাড়া করে জয়ের রেকর্ড এখন পর্যন্ত নেই। ২২ বছর আগে সর্বোচ্চ ৪১৭ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। 


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন