বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • গণভোটের ‘হ্যাঁ’–‘না’ মানুষ এখনও বোঝে না: মির্জা ফখরুল

    গণভোটের ‘হ্যাঁ’–‘না’ মানুষ এখনও বোঝে না: মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষ এখনও গণভোটের পদ্ধতি বুঝতে পারছে না। শনিবার (২২ নভেম্বর) দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, পিআর সিস্টেম দেশের মানুষের কাছে অপরিচিত। গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ সঠিকভাবে বোঝে না। শেষ মুহূর্ত পর্যন্ত বোঝা কঠিন হবে।” তিনি আরও উল্লেখ করেন, ১৫–১৬ বছরের সরকারিকালীন সময়ে দেশটি ভয়াবহভাবে অধঃপতিত হয়েছিল এবং রাজনৈতিক স্বার্থে সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল।

    তিনি বলেন, দেশে এত মুসলমান, মাদ্রাসা, মসজিদ এবং ইমাম-উলামা থাকা সত্ত্বেও কেন এতো অন্যায়, দুর্নীতি ও সম্পদ পাচার হয়, তা আমি বুঝতে পারি না। মানুষ মসজিদ নির্মাণে এত আগ্রহ দেখায়, কিন্তু ভালো মানুষ গড়ে তোলার বিষয়ে ততটা উদ্দীপনা দেখা যায় না।

    আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মো. নেসারুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেসিডেনশিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন