শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বন্যায় ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম: মৃত্যু বেড়ে ৫৫

    বন্যায় ক্ষতিগ্রস্ত ভিয়েতনাম: মৃত্যু বেড়ে ৫৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভিয়েতনামের দক্ষিণ-মধ্যাঞ্চলে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এছাড়া অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন, এবং তাদের সন্ধানে উদ্ধারকারী দলগুলো তল্লাশি চালাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই চরম আবহাওয়া ঘটছে।

    অক্টোবরের শেষ থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে। এই দুর্যোগে জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ঐতিহাসিক স্থানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে উপকূলীয় নাহা ট্রাং শহর প্লাবিত হয়েছে এবং দা লাটের উচ্চভূমিতে মারাত্মক ভূমিধস হয়েছে।

    পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, ছয়টি প্রদেশে কমপক্ষে ৫৫ জন নিহত হয়েছেন। পাহাড়ি ডাক লাক প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যেখানে দুই ডজনেরও বেশি মানুষ মারা গেছেন।

    রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বন্যার পানি কমার পর উদ্ধারকারীরা গাছ ও বাড়ির ছাদ থেকে মানুষকে উদ্ধার করছেন। তবে একাধিক মহাসড়ক এখনো চলাচলের অনুপযোগী এবং প্রায় ৩ লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

    ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে এই বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৭৯ জন নিহত বা নিখোঁজ হয়েছেন এবং প্রায় ২ বিলিয়ন ডলারেরও বেশি সম্পদের ক্ষতি হয়েছে।

    বিজ্ঞানীরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের বিধ্বংসী আবহাওয়া আরও ঘন ঘন ঘটতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন