শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • নাইজারে ক্যাথলিক স্কুলে হামলা: শতাধিক শিক্ষার্থী নিখোঁজ

    নাইজারে ক্যাথলিক স্কুলে হামলা: শতাধিক শিক্ষার্থী নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ নাইজারে একটি বেসরকারি সেইন্ট মেরি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়ে ২১৫ শিক্ষার্থী ও ১২ শিক্ষককে অপহরণ করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। 

    গতকাল শুক্রবার এ ঘটনা ঘটেছে। ঘটনার তথ্য নিশ্চিত করেছে নাইজারের প্রাদেশিক পুলিশ এবং খ্রিস্টান অধিকার সংস্থা ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া (CAN)।

    নাইজেরিয়ায় এর আগে এমন গণঅপহরণের সর্বশেষ ঘটনা ঘটে ২০২৪ সালের মার্চে, যখন কাদুনা প্রদেশের একটি স্কুল থেকে দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

    সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্ত্রধারী হামলার মাত্রা বৃদ্ধি পাওয়ায় সরকার মোট ৪৭টি স্কুল ও কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পরেই নাইজারে নতুন অপহরণ সংঘটিত হয়।

    এর আগে চলতি সপ্তাহে নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেব্বি প্রদেশের একটি মেয়ে স্কুলেও হামলা চালিয়ে ২৫ জন নারী শিক্ষার্থীকে অপহরণ করা হয় এবং স্কুলের উপ-অধ্যক্ষকে গুলি করে হত্যা করা হয়।

    নাইজারের প্রাদেশিক সরকার অপহরণের ঘটনাকে নিন্দা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।

    নাইজেরিয়া বর্তমানে বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ, যেখানে বিভিন্ন সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ডাকাতি, অপহরণ, হত্যাসহ সবধরনের অপরাধে জড়িত। দেশটির কিছু সন্ত্রাসী আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ও ইসলামিক স্টেটের প্রভাবিত।

    গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়াকে ‘বিশেষভাবে উদ্বেগপূর্ণ দেশ’ হিসেবে চিহ্নিত করেছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন