বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • সাকিবকে পেছনে ফেলে শীর্ষে তাইজুল

    সাকিবকে পেছনে ফেলে শীর্ষে তাইজুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুর টেস্টের তৃতীয় দিন আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করে ২৪৬ উইকেটে সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলেছিলেন তাইজুল ইসলাম। তবে চতুর্থ দিনে তিনি সাকিবকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

    বাংলাদেশের দেওয়া ৫০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ষষ্ঠ ওভারে আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নিকে লেগ বিফোর আউট করার মাধ্যমে তাইজুল ২৪৭ উইকেট শিকার করে বনে যান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। টপকে গেছেন সাকিব আল হাসানকে।

    পরের ওভারে এসে তাইজুল তুলে নেন অভিজ্ঞ আইরিশ ব্যাটার পল স্টার্লিংকে। শর্ট লেগে থাকা ফিল্ডার মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। ৫৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তিনি এখন বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি

    বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে উঠে আসার পর তাইজুলের উইকেট এখন ২৪৮। এই তালিকায় দুইয়ে থাকা সাকিবের উইকেট ২৪৬। মেহেদী হাসান মিরাজ তিনে অবস্থান করছেন ২০৯ উইকেট নিয়ে। এরপর মোহাম্মদ রফিক, তার ঝুলিতে ১০০ উইকেট। ৭৮ উইকেট নিয়ে পাঁচে মাশরাফি বিন মোর্ত্তাজা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন