শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো গ্রেপ্তার

    ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধ রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা ও সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

    তবে কারাদণ্ড কার্যকর হওয়ার আগে শনিবার (২২ নভেম্বর) ব্রাসিলিয়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    দেশটির কেন্দ্রীয় পুলিশ জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে বলসোনারোর বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর অনুযায়ী, তার বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো এর আগে একটি সমাবেশ আয়োজন করেছিলেন সাবেক প্রেসিডেন্টের আবাসনের সামনে।

    ২০২২ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হওয়া সত্ত্বেও বলসোনারো ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিলেন। এছাড়া ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনায় সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে তার সম্পর্কের অভিযোগ আনা হয়েছে।

    বলসোনারো সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগ তোলা হয়েছে।


    সূত্র: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন