বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভাঙারির ঘর থেকে ৮০০ কেজি সরকারি বই উদ্ধার ডিএমপির অভিযানে ৫৪৬ জন গ্রেপ্তার, মাদক ও অস্ত্র উদ্ধার সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডাকাতির মামলায় কিম কার্দাশিয়ান পেলেন ১ ইউরো ক্ষতিপূরণ ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
  • ফিরেই তাণ্ডব বার্সেলোনার, বিলবাওকে ১ হালি উপহার

    ফিরেই তাণ্ডব বার্সেলোনার, বিলবাওকে ১ হালি উপহার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ ৯০৯ দিন পর অবশেষে নিজেদের ঘরে ফিরল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তনের সেই ম্যাচে ইয়ামাল-পেদ্রিরা যেন গোলের উৎসবই করলেন। আর সেই জয়ের সুবাদেই লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল হ্যান্সি ফ্লিকের বার্সা।

    শনিবার (২২ নভেম্বর) রাতে ক্যাম্প ন্যুতে অ্যাথলেটিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

    এদিন ম্যাচ শুরুর ২০ সেকেন্ডেই প্রথম আক্রমণ চালায় বার্সেলোনা। এরপর ৪ মিনিটেই বার্সাকে এগিয়ে দেনে রবার্ট লেভানডফস্কি। মিডফিল্ডে গালেরেত্তার ভুলে বল পেয়ে এরিক গার্সিয়ার পাস থেকে নিকট পোস্টে জালে বল জড়ান এই পোলিশ তারকা। 

    এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল অ্যাথলেটিক, তখনই লামিন ইয়ামালের লং-বলে একাই গোলমুখে ঢুকে পড়েন ফেরান তোরেস।প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার শট সিমোনের হাত ও পায়ে লেগে জড়ায় জালে। 

    বিরতির ঠিক আগের এই গোল যেন শেষ আশা-ভরসাটুকুও কেড়ে নেয় বিলবাওয়ের। দ্বিতীয়ার্ধেও শুরু হয় বার্সার ধাক্কায়। ৪৮ মিনিটে আবারও গালেরেত্তার ভুলে বল পেয়ে যান ফারমিন লোপেজ। সেই সুযোগ নষ্ট না করে নিখুঁত শটে স্কোরশিট ৩–০ করেন তিনি। 

    ৫৪ মিনিটে মিডফিল্ডার সানচেত ফেরমিনকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতে আধঘণ্টারও বেশি সময় বিলবাওকে ১০ জন নিয়ে খেলতে হয়। দশজনের বিলবাও যখন প্রায় ভেঙে পড়া অবস্থায়, ঠিক সে সময়ে আরও গোলের সম্ভাবনা থাকলেও বার্সা ব্যবহার করতে পারেনি সব সুযোগ। 

    অবশেষে ইনজুরি টাইমে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি এনে দিয়ে বড় জয়ের রাত পুরোপুরি নিশ্চিত করেন ফেরান। যাতে প্রত্যাবর্তনের ম্যাচে উৎসবে মাতে বার্সেলোনার সমর্থকের। 

    এতে ১৩ ম্যাচে ১০ জয়, ১ ড্র ও ২ হারে বার্সেলোনার পয়েন্ট ৩১। এক ম্যাচ কম খেলে ১০ জয়, ১ ড্র ও ১ হারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের পয়েন্টও ৩১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন