শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • প্রবল বৃষ্টিতে ভিয়েতনাম: মৃত্যু বেড়েছে ৯০ জনে

    প্রবল বৃষ্টিতে ভিয়েতনাম: মৃত্যু বেড়েছে ৯০ জনে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা কয়েক দিনের প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে এখনও পর্যন্ত অন্তত ৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন আরও ১২ জন। আজ রোববার সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, গত কয়েক দিনের বন্যায় দেশজুড়ে ১ লাখ ৮৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৩০ লাখেরও বেশি গবাদিপশু ভেসে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

    ভিয়েতনাম সরকারের কর্মকর্তাদের অনুমান অনুযায়ী, ইতোমধ্যেই কয়েকশ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে দেশটিতে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে পাহাড় অধ্যুষিত প্রদেশ ডাক লাক। ১৬ নভেম্বরের পর থেকে এখনও পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এই প্রদেশটিতে।

    সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটি। অতি সম্প্রতি কয়েক সপ্তাহের ব্যবধানে ঘূর্ণিঝড় কালমেঘি এবং বুয়ালোই আঘাত হানে ভিয়েতনামে। এবারে দেখা দিল অতিবৃষ্টি এবং এর দরুন সৃষ্ট বন্যা।

    ভিয়েতনামের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রোববার সকালেও দেশটির প্রায় ২ লাখ ৫৮ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এছাড়া বন্যার কারণে প্রধান প্রধান সড়ক ও ট্রেনলাইনগুলোর কিছু অংশ ডুবে গেছে, ফলে দেশজুড়ে যোগাযোগ ব্যাহত হয়েছে ব্যাপকভাবে। 

    সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, দক্ষিণ এবং দক্ষিণ-মধ্য ভিয়েতনামের পাঁচটি প্রদেশ- কোয়াং নাই, গিয়া লাই, ডাক লাক, খান হোয়া এবং লাম ডং- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে ত্রান সহায়তা প্রদানে নিয়োজিত আছে দেশটির সামরিক বাহিনী ও পুলিশ। 

    ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বর্তমানে জি-২০ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে আছেন। তবে সেখান থেকেই রোববার সকালে তিনি একটি ভার্চুয়াল জরুরি সভায় সভাপতিত্ব করেন।

    উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত দেশটির বেশ কয়েকটি অঞ্চলে দেড় মিটারের (৫ ফুট) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের মাত্রা ছাড়িয়েছে ৫ দশমিক ২ মিটার, যা ১৯৯৩ সালের পর সর্বোচ্চ। তবে আগামী কয়েক দিনে বৃষ্টিপাত হ্রাস পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। 

    মূলত মানুষের সৃষ্ট জলবায়ু পরিবর্তনজনিত কারণে ভিয়েতনামে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ভবিষ্যতেও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে দেশটি।


    দৈএনকে/ জে,আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন