শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ

    দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে ট্রাম্প-শি ফোনালাপ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ফোনালাপ করেছেন। ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ আরও বড় পরিসরে সহযোগিতা বাড়ানোর দিকে মনোযোগ দিতে পারে।

    বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ফোনালাপে ওয়াশিংটন-বেইজিং প্রায়ই যোগাযোগ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান ট্রাম্প।

    দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও তাইওয়ান ইস্যু, ইউক্রেন যুদ্ধসহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প-জিনপিং।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপে তাইওয়ানকে একীভূত করার ওপর জোর দিয়েছেন জিনপিং।

    এদিকে, এ বছরের শেষে ওয়াশিংটন সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট। অন্যদিকে, আগামী বছরের এপ্রিলে বেইজিং সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন