শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জাতিসংঘের রিপোর্টে: ২০৫০ সালে ঢাকাই হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর

    জাতিসংঘের রিপোর্টে: ২০৫০ সালে ঢাকাই হবে পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের শীর্ষ জনবহুল শহরের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজধানী ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে। বর্তমানে ঢাকায় আনুমানিক ৩ কোটি ৬০ লাখ মানুষ বসবাস করছেন।

    এর আগে ২০০০ সালে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে ঢাকা বিশ্বের ৯ নম্বর জনবহুল শহর হিসেবে অবস্থান করেছিল। গত ২৫ বছরে রাজধানীর জনসংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা শহরের অবকাঠামো, পরিবহন ও নগর পরিকল্পনার উপর নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

    জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে যে ২০৫০ সালের মধ্যে ঢাকাই হতে যাচ্ছে বিশ্বের জনবহুল শহর।
    ঢাকার এই বড় উল্লম্ফন সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা আগের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে।

    জাতিসংঘের নতুন প্রতিবেদনে জনবহুল শহরের টোকিওকে পেছনে ফেলে সবার ওপরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। জাতিসংঘ বলছে, শহরটিতে বর্তমানে ৪১.৯ মিলিয়ন মানুষের বসবাস।

    জনবহুল শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে জাপানের রাজধানী টোকিও। তবে জাকার্তা এবং ঢাকার তুলনায় গত ২৫ বছরে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। টোকিওতে বর্তমানে ৩৩ .৪ মিলিয়ন মানুষ বসবাস করছে।

    জাতিসংঘ বলছে, বিশ্বজুড়ে মেগাসিটির সংখ্যা দ্রুত বাড়ছে।

    বর্তমানে পৃথিবীতে ৩৩টি মেগাসিটি রয়েছে, যা ১৯৭৫ সালের তুলনায় চার গুণ বেশি। এ ৩৩টি মেগাসিটির মধ্যে আবার ১৯টিই এবং শীর্ষ ১০ শহরের মধ্যে ৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত।
    জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও এশিয়ার অন্য জনবহুল শহরগুলোর মধ্যে রয়েছে : নয়াদিল্লি (৩০.২ মিলিয়ন), সাংহাই (২৯.৬ মিলিয়ন), গুয়াংজু (২৭.৬ মিলিয়ন), ম্যানিলা (২৪.৭ মিলিয়ন), কলকাতা (২২.৫ মিলিয়ন) এবং সোল (২২.৫ মিলিয়ন)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন