বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বদলে যাওয়া ফরম্যাটে ৬ দল, ১৯ ডিসেম্বর মাঠে ফিরছে বিপিএল

    বদলে যাওয়া ফরম্যাটে ৬ দল, ১৯ ডিসেম্বর মাঠে ফিরছে বিপিএল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিভিন্ন ধরনের নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হতে যাচ্ছে ছয়টি দল নিয়ে। শুরুতে পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বিবেচনা করে প্লেয়ার অকশনের ঠিক আগ মুহূর্তে একটি দল বাড়ানো হয়েছে।

    ১২তম বিপিএল-এর বিস্তারিত:

    দল সংখ্যা: ছয়টি দল।

    নতুন দল: প্রথমবারের মতো বিপিএলে যুক্ত হয়েছে নোয়াখালী অঞ্চলের দল, যার নাম ‘নোয়াখালী এক্সপ্রেস’।

    অন্যান্য দল: রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স ও চিটাগং রয়্যালস।

    উদ্বোধনী অনুষ্ঠান: আগামী ১৭ ডিসেম্বর ঢাকায় হবে।

    শুরুর তারিখ: আগামী ১৯ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর।

    নিলামের তারিখ: এবারের আসরে প্লেয়ার্স ড্রাফটের পরিবর্তে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর।

    বুধবার (২৬ নভেম্বর) বিপিএল নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বিসিবি। সেখানে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সেখানে জানানো হয়েছে ৬ দলের বিপিএল হবে এবার। ষষ্ঠ দল হিসেবে যুক্ত করা হয়েছে নোয়াখালীকে।

    এবারের আসর শুরু হবে আগামী ১৯ ডিসেম্বর থেকে। ১৯ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে ১৭ ডিসেম্বর ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে।

    এদিকে ইতোমধ্যেই তিন দফা পিছিয়েছে নিলামের তারিখ। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩ টায় রাজধানীর একটি পাচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে নিলাম। এবারের বিপিএলে নিলামে অংশ নিতে ৫০০ এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছেন। এর মধ্যে থেকে ২৫০ জন ক্রিকেটারকে বাছাই করেছে বিসিবি। 

    পটভূমি:
    গত নভেম্বর মাসের শুরুতে বিসিবি আগামী পাঁচ বছরের জন্য পাঁচটি ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করেছিল। তবে নতুন দল নোয়াখালী এক্সপ্রেসের যুক্ত হওয়ায় দল সংখ্যা বেড়ে ৬-এ দাঁড়িয়েছে। খেলোয়াড়দের স্বার্থে এবং প্রতিযোগিতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন