শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প

    ইন্দোনেশিয়ায় ৬.৩ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ৫৬ মিনিটে ৬.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তি নানগ্রো আচেহ দারুসালাম প্রদেশ থেকে ৬৩ কিলোমিটার দূরে এবং মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে ঘটেছে।

    এটি মাটির মাত্র ১৪ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। উৎপত্তিস্থলের আশপাশের অনেক মানুষ এটি অনুভব করেছেন।

    ভূকম্পনবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলেছে। এছাড়া জার্মানি ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রও (জিএফজেড) বলেছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। যদিও প্রাথমিক তথ্যে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কথা বলা হয়েছে।

    তবে এ ভূমিকম্পে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা নেই। বলা হচ্ছে, জিনিসপত্র পড়ে যাওয়া বা জানালা ভেঙে যাওয়ার মতো সাধারণ ক্ষয়ক্ষতি হতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন