বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত , আরও ৭ জনের প্রাণহানি

    ডেঙ্গুর ভয়াবহতা অব্যাহত , আরও ৭ জনের প্রাণহানি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে এডিস মশাবাহী রোগ ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর মশাবাহিত এই রোগটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৭ জনে।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত একদিনে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৬৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক রোগী।

    প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজারের বেশি। স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেতনতা বৃদ্ধি ও মশা নিধনে কার্যক্রম জোরদার করেছে।

    স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেই তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে মশাবাহিত রোগটিতে ময়মনসিংহ বিভাগে ২ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ২ জন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১২৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

    এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৯২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম বিভাগে ৮৬ জন করে মোট ১৭২ জন, বরিশাল বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, সিলেট বিভাগে ৪ জন এবং রংপুর বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৭৭ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (১৭২ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬২ জন ছাড়াও বরিশাল বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ময়মনসিংহ বিভাগে ২২, রাজশাহী বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ১২ জন, ঢাকা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গুতে মারা গেছেন।

    অন্যদিকে চলতি বছরের প্রথম দিন থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৯২ হাজার ৭৮৪ জন। এরমধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরিশাল বিভাগে, ২০ হাজার ৪৫২ জন। আর সবচেয়ে কম ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে ৩৬৪ জন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন