বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ জানিয়ে পোস্ট তামিমের

    অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে উদ্বেগ জানিয়ে পোস্ট তামিমের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময়। চিকিৎসকদের বরাত দিয়ে জানা যায়, তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। 

    এই পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক তামিম ইকবাল।

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তামিম ইকবাল তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রত্যাশা করেন, সাবেক এই প্রধানমন্ত্রী সব শঙ্কা দূর করে দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও হাসিমুখে স্বাভাবিক জীবনে ফিরবেন।
    চিকিৎসকেরা জানিয়েছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতা, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছেন। তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছেন মেডিকেল বোর্ড।

    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আজ শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তামিম ইকবাল।সেখানে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, জীবনের অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকা এই নেত্রী এবারও সব শঙ্কা দূর করে হাসিমুখে ফিরবেন। তামিম লেখেন,'বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।'

    বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সর্বশেষ মেডিকেল বোর্ড বসেছিল। এদিন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।

    এদিকে, সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ ছাড়া তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও চিকিৎসার সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। ড. ইউনূসের এমন সৌজন্য ও মানবিক অনুভূতি প্রকাশের জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন