শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রে আফগানদের সব ধরনের ভিসা বাতিল

    যুক্তরাষ্ট্রে আফগানদের সব ধরনের ভিসা বাতিল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের সব ধরনের ভিসা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা বিশ্বজুড়ে থাকা মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোতে পাঠিয়েছে। চলমান ভিসা আবেদনও তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে।

    সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। নতুন নির্দেশনার ফলে আফগানদের জন্য অভিবাসী, অ-অভিবাসী এবং বিশেষ ভিসাসহ সব ধরনের ভিসা বন্ধ করা হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করা হয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

    ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর আফগান নাগরিক রহমানউল্লাহ লাকনওালের গুলিবর্ষণের পর যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঘটনায় দুই গার্ড সদস্য আহত হন, যার একজনের পরে মৃত্যু হয়। হামলাকারী পূর্বে আফগানিস্তানে সিআইএ-র সহযোগী ছিলেন এবং ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রে আশ্রয় পান।

    হামলার কয়েক ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ী বসবাসের জন্য করা আফগানদের সব আবেদন বাতিল ঘোষণা করে অভিবাসন বিভাগ। নতুন নির্দেশনার মাধ্যমে ট্রাম্প প্রশাসন সিদ্ধান্তটি আরও কড়াকড়ি করেছে। আফগানদের সহায়তাকারী সংস্থাগুলো বলছে, এ পদক্ষেপটি দীর্ঘদিন ধরে পরিকল্পনায় ছিল।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন