শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • গুজব কেটে প্রকাশ্যে এলেন মাদুরো

    গুজব কেটে প্রকাশ্যে এলেন মাদুরো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পের হুমকিতেও পিছপা হননি। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কয়েকদিন ধরে তার নিখোঁজ থাকার গুজব ছড়িয়ে পড়েছিল। তবে সব জল্পনা-অটক উড়িয়ে রোববার (৩০ নভেম্বর) প্রকাশ্যে দেখা দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

    এদিন রাজধানী কারাকাসে এক বাৎসরিক কফি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাদুরো। গত বুধবারের পর এটি তার প্রথম প্রকাশ্য উপস্থিতি।

    যুক্তরাষ্ট্রের হুমকিতে পালাননি মাদুরো, দেখা দিলেন অবশেষে

    এর আগে টেলিগ্রামে গাড়ি চালানোর একটি ভিডিও পোস্ট করার পর তাকে জনসমক্ষে আর দেখা না যাওয়ায় জল্পনা শুরু হয়, তিনি কি যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন? তবে সব জল্পনার অবসান ঘটালেন রোববারের অনুষ্ঠানে হাজির হয়ে।

    অনুষ্ঠানে মাদুরো বিভিন্ন কফির স্বাদ নিয়ে বিচারক হিসেবে পুরস্কার প্রদান করেন। তিনি সেখানে দেশের অর্থনীতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শেষ সময়ে স্লোগান তোলেন, ‘ভেনেজুয়েলা অদম্য, অচ্ছেদ্য, অপরাজেয়’।

    যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক সমাবেশ

    গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে অন্তত ১৫টি যুদ্ধজাহাজ ও প্রায় ১৫ হাজার সেনা মোতায়েন করেছে। ওয়াশিংটন বলছে, এটি মাদকবিরোধী অভিযান; কিন্তু কারাকাসের দাবি, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এ পদক্ষেপ।

    এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন, তিনি মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। প্লেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, কথা হয়েছে। ভালো বা খারাপ— কিছুই বলবো না। শুধু বলবো, এটা একটা ফোনালাপ ছিল।’

    প্রকাশিত তথ্য অনুযায়ী, ফোনালাপটি হয়েছে চলতি মাসের শুরুর দিকে। মাদুরো বা তার সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    ভেনেজুয়েলার দাবি, তেলের দখল চায় যুক্তরাষ্ট্র

    মাদুরো তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেকের প্রধানের উদ্দেশে একটি চিঠিতে অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র বল প্রয়োগ করে ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডার দখল করতে চায়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল পিন্তো ওই চিঠি প্রকাশ করে বলেন, ‘আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো।’

    অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের অভিযান ও সতর্কতা মাদকবিরোধী নিরাপত্তা অভিযান এবং ‘মাদুরো শাসনের প্রাণঘাতী বিপদের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের সুরক্ষার’ প্রচেষ্টা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন