শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • লিভার ড্যামেজের ৪ লক্ষণ, যা অবহেলা করা যাবে না

    লিভার ড্যামেজের ৪ লক্ষণ, যা অবহেলা করা যাবে না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লিভারে সমস্যা হলে শরীরে তার লক্ষণ ফুটে ওঠে। ত্বকে বিভিন্ন পরিবর্তন দেখা দিলে তা লিভারের সমস্যার সতর্কতা সংকেত হিসেবে কাজ করতে পারে। শুরুতেই শনাক্ত করলে প্রাথমিকভাবে রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা নেওয়া সম্ভব। চলুন জেনে নিই লিভারের চারটি গুরুত্বপূর্ণ লক্ষণ—

    ১. জন্ডিস (ত্বক ও চোখ হলুদ হওয়া)

    লিভারের সবচেয়ে স্বীকৃত লক্ষণ হলো জন্ডিস। এটি এমন অবস্থায় হয় যেখানে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। লিভার বিলিরুবিনকে কার্যকরভাবে প্রক্রিয়া করতে না পারলে লোহিত রক্তকণিকার ভাঙন থেকে বিলিরুবিন শরীরে জমা হয়। জন্ডিস হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এমন লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

    ২. স্পাইডার অ্যাঞ্জিওমাস ও পালমার এরিথেমা

    দীর্ঘস্থায়ী লিভার রোগে ত্বকে অস্বাভাবিক রক্তনালী পরিবর্তন দেখা দিতে পারে।

    স্পাইডার অ্যাঞ্জিওমাস: ছোট, লাল মাকড়সার মতো রক্তনালী যা মুখ, ঘাড় ও বুকে দেখা যায়।

    পালমার এরিথেমা: হাতের তালু লাল হয়ে যাওয়া ও উষ্ণতা দেখা দেয়।

    উভয়ই হরমোনের ভারসাম্যহীনতা এবং লিভারের কার্যকারিতা কমার কারণে রক্ত প্রবাহ বাড়ার সঙ্গে সম্পর্কিত।

    ৩. ত্বকে চুলকানি (প্রুরিটাস)

    প্রুরিটাস বা ফুসকুড়ি ছাড়া চুলকানি লিভারের সমস্যা নির্দেশ করে। রক্তে পিত্ত লবণ জমা হলে চুলকানি হয়, কারণ লিভার স্বাভাবিকভাবে পিত্ত নিঃসরণ করতে পারে না। চুলকানি তীব্র এবং অবিরাম হতে পারে, যা জীবনমানকে প্রভাবিত করে।

    ৪. হাইপার-পিগমেন্টেশন ও নখের পরিবর্তন

    লিভারের রোগে ত্বকে কালো দাগ দেখা দিতে পারে। দীর্ঘস্থায়ী প্রদাহ এবং হরমোনের ভারসাম্যহীনতা এই পরিবর্তনের কারণ।

    নখের পরিবর্তন: যেমন টেরির নখ (সাদা নখের ডগায় গোলাপী ব্যান্ড) বা মুয়ের্কের লাইন (নখ জুড়ে সাদা ব্যান্ড)।
    এগুলো লিভারের কার্যকারিতা এবং প্রোটিন বিপাকের অসুবিধা নির্দেশ করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন