শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ‘মানুষ ধোয়ার’ হিউম্যান ওয়াশিং মেশিন

    ‘মানুষ ধোয়ার’ হিউম্যান ওয়াশিং মেশিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাপানের ওসাকায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড এক্সপোতে প্রদর্শিত হিউম্যান ওয়াশিং মেশিন এখন বাজারে এসেছে। জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান সায়েন্স উদ্ভাবিত এই ক্যাপসুল-আকৃতির যন্ত্রে ব্যবহারকারী শুয়ে পুরো শরীর পরিষ্কার করার অভিজ্ঞতা নিতে পারবেন, স্পিন বা ঘূর্ণনের ঝামেলা ছাড়াই।

    ১৯৭০ সালে প্রদর্শিত পুরোনো মডেলের হালনাগাদ সংস্করণ হিসেবে এটি তৈরি হয়েছে। যন্ত্রটি ব্যবহারকারীর শরীরকেই পরিষ্কার করে না, পাশাপাশি হৃৎস্পন্দন ও গুরুত্বপূর্ণ শারীরিক প্রতিক্রিয়াও পর্যবেক্ষণ করে।

    বাজারজাতের প্রথম ক্রেতা হলো ওসাকার একটি হোটেল। এছাড়া জাপানের ইলেকট্রনিক প্রতিষ্ঠান ইয়ামাদা ডেনকি এবং মার্কিন এক রিসোর্ট কোম্পানি এই যন্ত্র কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

    মুখ্য প্রযুক্তি কর্মকর্তা সাচিকো মায়েকুরা বলেছেন, যন্ত্রটি মানুষের মধ্যে দুষ্প্রাপ্যতা ও আকর্ষণের কারণে জনপ্রিয়। বর্তমানে মাত্র ৫০টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। খুচরা মূল্য ধরা হয়েছে ৬ কোটি ইয়েন (প্রায় ৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন