শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বন্যার ভয়াল থাবা দক্ষিণ-পূর্ব এশিয়ায়, মৃত্যুঝড় থামছেই না

    বন্যার ভয়াল থাবা দক্ষিণ-পূর্ব এশিয়ায়, মৃত্যুঝড় থামছেই না
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ–পূর্ব এশিয়া ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। চার দেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইন্দোনেশিয়ায়, যেখানে প্রাণহানি পেরিয়েছে পাঁচ শ’–এর ঘর। বন্যাকবলিত বহু এলাকায় এখনো পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

    দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে—দেশটির এই তিন প্রদেশেই শুধু বাস্তুচ্যুতের সংখ্যা আনুমানিক তিন লাখ। তবে তাদের উদ্ধারে এখনও কোনো ব্যবস্থা নেয়া যায়নি। কেননা, দুর্গত এলাকাগুলোতে প্রবেশ করতে পারেনি উদ্ধারকর্মীরা। ভূমিধসে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি দ্বীপ অঞ্চল।

    এদিকে, শ্রীলঙ্কায় প্রাণহানি সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৩৪ জনে। 

    কর্তৃপক্ষ বলছে—শ্রীলঙ্কার এক তৃতীয়াংশ অঞ্চলেই নেই বিদ্যুৎ ও সুপেয় পানি। পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভূমিধসের কারণে বেশকিছু এলাকায় বন্যাদুর্গতদের উদ্ধারে বেগ পোহাচ্ছে প্রশাসন।

    ভারি মৌসুমি বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দক্ষিণ এশিয়ার অপর দুই দেশ থাইল্যান্ড ও মালয়েশিয়ায় প্রাণহানি ছাড়িয়েছে দেড়শ'।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন