শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ মোদির

    খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ মোদির
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতা এবং শারীরিক অবস্থার অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) নয়াদিল্লি থেকে পাঠানো এক কূটনৈতিক বার্তায় বা হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক পত্রে তিনি এই উদ্বেগ জানান।
    ভারতের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি উল্লেখ করেন, ভারত সরকার ও জনগণ বেগম জিয়ার স্বাস্থ্যের বিষয়ে অবগত এবং তার সুস্থতার জন্য প্রার্থনা করছে।

    বর্তমানে বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তার অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও তার সুস্থতা কামনা করে চিঠি পাঠিয়েছিলেন।

    সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় তিনি বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন।

    ভারতের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‌‌‘খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের মানুষের জন্য বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

    তিনি বলেন, ‘তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইলো। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন