শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • স্মরণকালের বন্যায় ইন্দোনেশিয়ায় মৃত্যু ৬৩১

    স্মরণকালের বন্যায় ইন্দোনেশিয়ায় মৃত্যু ৬৩১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মরণকালের ভয়াবহ বন্যায় ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৬৩১ জনে পৌঁছেছে। আহত ও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

    সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল ঘূর্ণিঝড়ের প্রভাবে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪ লাখ মানুষ। এছাড়া আরও প্রায় ৫০০ মানুষ এখনো নিখোঁজ আছেন।

    ইন্দোনেশিয়ার পাশপাশি বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাও। এ দেশগুলোতে শত শত মানুষের মৃত্যু হয়েছে।

    ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার হাজার হাজার মানুষ এখনো ইন্টারনেট ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছেন।

    আরিনি আমালিয়া নামে এক নারী বিবিসিকে বলেছেন, বন্যার পানির স্রোত ‘সুনামির মতো ছিল। আমার দাদি জানিয়েছেন, এমন বন্যা আগে কখনো দেখেনননি। এটি ছিল ভয়াবহ, সবচেয়ে ভয়াবহ।”

    রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীরা পায়ে হেটে ও মোটরসাইকেলে করে সাধারণ মানুষকে উদ্ধার করতে যাচ্ছেন।

    অনেক মানুষ এখনো খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ দুই থেকে তিনদিন ধরে না খেয়ে আছেন।

    সুমাত্রার মধ্য তাপানুলির বাসিন্দা মায়শান্তি বিবিসিকে জানিয়েছেন, উদ্ধারকারীরা তার এলাকায় আসতে পারছেন না। তিনি বলেন, “সবকিছু ভেসে গেছে। আমাদের খাবার ফুরিয়ে যাচ্ছে। আমরা খেতে পারছি না। এখন নুডলস নিয়েও মানুষ লড়াই করছে। আমাদের খাবার নেই। আমাদের খাবার এবং চাউল দরকার। আমাদের এখানে আসার রাস্তা পুরোপুরি বন্ধ।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন