বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • দেশজুড়ে শীতের দাপট: উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি

    দেশজুড়ে শীতের দাপট: উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশজুড়ে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাতের তাপমাত্রা দ্রুত কমে গিয়ে উত্তর ও পশ্চিমাঞ্চলে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। এতে এসব অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়বে।
     
    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

    সংস্থাটি জানায়, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার (৮ ডিসেম্বর) পর্যন্ত পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, শ্রীমঙ্গলসহ আশপাশের জেলাগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। এসব এলাকায় শীতের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হবে।

    অন্যদিকে, গাইবান্ধা, লালমনিরহাট, বগুড়া, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ, খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, কুমিল্লা, ফেনী, গোপালগঞ্জ, খাগড়াছড়িসহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

    দেশের অন্যান্য জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

    ইতোমধ্যে রাজধানী ঢাকাতেও শীতের দাপট বাড়তে শুরু করেছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হবে।

    বিডব্লিউওটি সতর্ক করে বলেছে, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় ফ্লু, নিউমোনিয়া ও শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়ে যেতে পারে। বিশেষজ্ঞরা শিশু ও বয়স্কদের উষ্ণ পোশাক ব্যবহার, গরম পানীয় গ্রহণ এবং অপ্রয়োজনীয় গভীর রাত বা ভোরে বাইরে যাওয়া এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ