শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাজ্য

    ৩.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাজ্য
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উত্তর-পশ্চিম ইংল্যান্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ (বিজিএস) জানিয়েছে, ৩.৩ মাত্রার এ ভূমিকম্পে এলাকাজুড়ে একাধিক বাড়িঘর কেঁপে ওঠে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) রাতে আঘাত হানা এই ভূমিকম্পটি ল্যাঙ্কাশায়ার এবং সাউদার্ন লেক ডিস্ট্রিক্টজুড়ে অনুভূত হয়, যার মধ্যে কেন্ডাল এবং উলভারস্টন শহরও অন্তর্ভুক্ত।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল ল্যাঙ্কাশায়ারের ল্যাঙ্কাস্টারের সিলভারডেল থেকে ১২ মাইল দূরে অবস্থিত বলে জানা গেছে।
     
    ডেইলি মেইলের প্রতিবেদন অনুসারে, ল্যাঙ্কাশায়ারের সিলভারডেল উপকূলের ঠিক কাছে ১.৮৬ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।
     
    ভূমিকম্পের সম্ভাব্য কেন্দ্রস্থল থেকে ৪.৮ মাইল (৭.৭ কিমি) দূরে কার্নফোর্থে বসবাসকারী ক্যাটরিনা সিমন্স বলেন, রাতের এ কম্পনে ঘুম ভেঙে গেলে তিনি ভয় পেয়ে যান। 

    তিনি বলেন, ‘ঝাঁকুনিতে আমি ঘুম থেকে উঠে যাই। মনে হচ্ছিল কেউ গাড়ি চালিয়ে ঘরে ঢুকে পড়েছে।’
     
    সিমন্সের মতো স্থানীয় অনেক বাসিন্দাই এতে আতাঙ্কিত হয়ে পড়েন, যাদের বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন।
     
    বিজিএস প্রতি বছর যুক্তরাজ্যে প্রায় ৩০০টি ভূমিকম্প শনাক্ত করে, কিন্তু এর খুব কমই সাধারণ মানুষ অনুভব করেন বলে জানিয়েছে বিবিসি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন