শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বিয়ে বাড়িতে রসগোল্লা–কাণ্ড

    বিয়ে বাড়িতে রসগোল্লা–কাণ্ড
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এক রসগোল্লা–কাণ্ডে বিয়ের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হলো । ভারতের বিহারের বুদ্ধগয়ায় এক বিয়েতে মিষ্টি কম পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের পর বিয়ে ভেঙে গেছে। ঘটনাটি এমন পর্যায়ে গড়িয়েছে যে থানায় যৌতুক মামলারও অভিযোগ দায়ের করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়।

    প্রতিবেদনে বলা হয়, বুদ্ধগয়ার একটি হোটেলে সম্প্রতি ওই বিয়ের আয়োজন করা হয়। আচার–অনুষ্ঠান শেষে মিষ্টি পরিবেশনের সময় পাত্রপক্ষ অভিযোগ তোলে—রসগোল্লা নাকি কম দেওয়া হয়েছে। এ নিয়েই শুরু হয় তর্ক, যা অল্প সময়ের মধ্যেই হাতাহাতিতে রূপ নেয়।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই পক্ষের লোকজন একে অপরকে ধাক্কা, ঘুষি, এমনকি চেয়ার নিয়েও মারামারি করছেন। গত ১৯ নভেম্বর ঘটনাটি ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পুলিশ জানায়, সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। পরে কনের পরিবার পাত্রপক্ষের বিরুদ্ধে যৌতুকের মামলা দায়ের করে।

    অভিযোগ অস্বীকার করে পাত্রের বাবা বলেন, “রসগোল্লার ঘাটতি নিয়েই মারামারি হয়েছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, তারা বিয়ে অনুষ্ঠান চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু কনের পরিবার তাতে রাজি হয়নি।

    অন্যদিকে কনের মা অভিযোগ করেন, তাদের মেয়ের জন্য আনা গয়না পাত্রপক্ষ নিয়ে গেছে। কনের কাকা জানান, এত কিছু ঘটার পরও তারা সমঝোতার চেষ্টা করেছিলেন, কিন্তু ফল মেলেনি।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন