শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • পুতিনের ভারত সফর ও দ্বিপাক্ষিক বৈঠক

    ভারত-রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী

    ভারত-রাশিয়ার সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: মোদী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত-রাশিয়ার বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে এনেছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে দুই দিনের ভারত সফরে আসা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানো পর মোদী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই মন্তব্য করেন।

    মোদী আরও লিখেছেন, “আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধ্যার ও আগামীকালের আলোচনার জন্য আগ্রহে অপেক্ষা করছি।”

    বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানানো পর মোদী রুশ ভাষায় অনূদিত গীতা উপহার দেন। মোদী লিখেছেন, “প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষার গীতার একটি কপি দিলাম। গীতার শিক্ষায় বিশ্বের কোটি মানুষ প্রেরণা খুঁজে পায়।”

    ভারতের স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছান পুতিন। সেসময় নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে অভ্যর্থনা জানান।

    শুক্রবার (৫ ডিসেম্বর) দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন পুতিন ও মোদী। এর আগে রাশিয়ার প্রেসিডেন্টকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক স্বাগত জানানো হয়। সকালে তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

    সরকারি সূত্র জানায়, পুতিনের সফরে বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এসেছে। ভারত আশা করছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।

    দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে প্রধানত আলোচনা হয়েছে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য নিয়ে। এছাড়া পণ্য পরিবহণ, স্বাস্থ্যসেবা, সার ও যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    একই সময় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অতিরিক্ত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে সামরিক সরঞ্জামের বিলম্বিত সরবরাহ সম্পর্কেও আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য, ২০১৮ সালে ৫ বিলিয়ন বা ৫০০ কোটি ডলারের চুক্তিতে কেনা এস-৪০০ সিস্টেম ভারতের ‘অপারেশন সিঁদুরের’ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।


    সূত্র : এএনআই ও নরেন্দ্র মোদীর এক্স অ্যাকাউন্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন