শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

    ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র–কানাডা সীমান্ত এলাকায় শনিবার স্থানীয় সময় বেলা ১১টা ৪১ মিনিটে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায়। আলাস্কার জুনেউ শহর থেকে এপিসেন্টারটি প্রায় ২৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের রাজধানী হোয়াইটহর্স শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

    ইউএসজিএস আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল, যা তুলনামূলকভাবে অগভীর এবং তাই কম্পনটি তীব্রভাবে অনুভূত হতে পারে।

    কানাডার রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) হোয়াইটহর্স শাখার সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড বলেন, “ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী। বহু মানুষ কম্পন অনুভব করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন