শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • দেশে আসছে মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’

    দেশে আসছে মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের দিকে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ 'পরশ' ধেয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই শৈত্যপ্রবাহের প্রভাবে দেশের নির্দিষ্ট কিছু কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    এই শৈত্যপ্রবাহটি প্রধানত রংপুর, রাজশাহী, খুলনা এবং সিলেট বিভাগের কিছু কিছু স্থানে বেশি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। এই চার বিভাগের দু-এক জায়গায় সাময়িক সময়ের জন্য তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নামলেও নামতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য বিভাগগুলোতে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

    শৈত্যপ্রবাহ 'পরশ' কবে থেকে সক্রিয় হবে এবং কোন স্থানে কেমন প্রভাব পড়বে, সে বিষয়ে বিস্তারিত আপডেট শীঘ্রই জানানো হবে। এই সময়ে সাধারণ মানুষকে প্রয়োজনীয় শীতবস্ত্র ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন