বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নির্বাচনকে ঘিরে তিন দলের নতুন জোটের আত্মপ্রকাশ

নির্বাচনকে ঘিরে তিন দলের নতুন জোটের আত্মপ্রকাশ
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ যাত্রা শুরু করেছে। এই জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও আরও দুটি দল রয়েছে। 

আজ রোববার (৭ ডিসেম্বর, ২০২৫) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এই জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

‘গণতান্ত্রিক সংস্কার জোট’-এ থাকা অপর দুটি দল হলো—রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টি। 

জোটের নেতারা জানিয়েছেন, দেশের রাজনৈতিক সংস্কার এবং আসন্ন নির্বাচনে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যেই এই নতুন প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এই জোটের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিবর্তন আনা সম্ভব হবে।

নাহিদ ইসলাম জানান, এই জোট কেবল নির্বাচনি জোট নয়, রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে। জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন, দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান আছে।

তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এজন্যই এই রাজনৈতিক জোট। কেবল ভোটের জন্য এই জোট নয়। এ সময় গায়ের জোরে নির্বাচন বা ধর্মের নামে বিভ্রান্ত করার প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন