বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকার কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির বার্তায় বলা হয়, হাসনাবাদ জোনের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, জাজিরা, কাজিরগাঁও, দক্ষিণ বাগৈর, কান্দাপাড়া, আইন্তা কাউটাইল, ব্রাক্ষণগাঁও এবং বসুন্ধরা এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হতে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন