শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • মসজিদ নির্মাণে এক ব্যক্তির একক অর্থায়ন ৮০ কোটি টাকা

    মসজিদ নির্মাণে এক ব্যক্তির একক অর্থায়ন ৮০ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পূর্তির দিনে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় একই নামে একটি নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    শনিবার (৬ ডিসেম্বর) বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। তিনি মঞ্চ থেকে জানান, মসজিদ নির্মাণের জন্য এক ব্যক্তি একাই ৮০ কোটি টাকা অনুদানের অঙ্গীকার করেছেন। দাতার পরিচয় প্রকাশ করা হয়নি, তবে এক মাসের মধ্যে অর্থ প্রদান সম্পন্ন হওয়ার কথা জানানো হয়েছে।

    নির্মাণাধীন এই নতুন মসজিদকে ঐতিহাসিক বাবরি মসজিদের স্মৃতিচিহ্ন হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। 

    ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাবরি মসজিদ পুনর্নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্কের কারণে বিষয়টি কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের অনুমতি পেয়ে কড়া নিরাপত্তার মধ্যেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

    হুমায়ুন কবীর আরও জানান, পুরো প্রকল্পের জন্য আনুমানিক ৩০০ কোটি টাকা ব্যয় হতে পারে যা সম্পূর্ণ সংখ্যালঘু মুসলমানদের অনুদান থেকে সংগৃহীত হবে। তিনি জোর দিয়ে বলেন, এই প্রকল্পে সরকারের কোনো আর্থিক সহায়তা নেওয়া হবে না, যাতে ধর্মীয় স্থাপনার পবিত্রতা বজায় থাকে।

    বর্তমানে তাঁর কাছে ২৫ বিঘা জমি রয়েছে। ওই জমিতে শুধু মসজিদই নয়, ভবিষ্যতে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, মুসাফিরখানা এবং হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

    এদিকে, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং পুনর্নির্মাণ উদ্যোগ নেওয়ার জন্য হুমায়ুন কবীরকে তৃণমূল কংগ্রেস থেকে অনির্দিষ্টকাল বহিষ্কার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে এই উদ্যোগ তৃণমূল কংগ্রেসের জন্য অস্বস্তির কারণ হতে পারে।

    বিরোধী দলগুলো অভিযোগ করেছে, হুমায়ুন কবীর সংখ্যালঘু ভোটব্যাংককে সামনে রেখে রাজনৈতিক সুবিধা নিচ্ছেন। তবে তৃণমূল কংগ্রেস দাবি করেছে, তিনি বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক প্রচার চালাচ্ছেন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন