শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আরব আমিরাতে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সচেতনতা সভা

    আরব আমিরাতে প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট সচেতনতা সভা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালট প্রক্রিয়া সম্পর্কে অবহিত ও উৎসাহিত করতে দুবাইস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

    সভায় প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে পোস্টাল ব্যালটের গুরুত্ব, আবেদন পদ্ধতি এবং প্রবাসী ভোটারদের করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, অন্তবর্তী কালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য হলো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। আর সে নির্বাচনে প্রবাসীরা যাতে বিদেশে বসে ভোট দিতে পারেন এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে অন্তবর্তী কালীন সরকার। এই লক্ষ্যে প্রধান উপদেষ্টা তার কথা রেখেছেন এবং অল্প সময়ের মধ্যে তা গুছিয়ে আনছেন। এই লক্ষে নির্বাচন কমিশনও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসেবে আজকের এই অনুষ্ঠান।

    এছাড়া সভায় উপস্থিত কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার, শ্রম কাউন্সিলর আব্দুস সালাম, কনস্যুলেটের প্রেস সচিব আরিফুর রহমান, সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক,প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি ডিবিসি নিউজের প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফয়জুল্লাহ শহীদ, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি নওশের আলম, গাজী টিভির প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দৈনিক বণিক বার্তা প্রতিনিধি গোলাম সরোয়ার, চ্যানেল এস প্রতিনিধি মামুনুর রশিদ এবং ভালো নিউজের প্রতিনিধি মনিরুল ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

    সভা শেষে প্রবাসী সাংবাদিক ও উপস্থিত অতিথিদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত তথ্যাবলী সবার মাঝে ধারণা দেওয়া হয় ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন