শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • ইউএসএ যাত্রায় বড় পরিবর্তন: সোশ্যাল মিডিয়া তথ্য দেওয়ার নিয়ম আসছে

    ইউএসএ যাত্রায় বড় পরিবর্তন: সোশ্যাল মিডিয়া তথ্য দেওয়ার নিয়ম আসছে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে ভিসামুক্তভাবে ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন (ইএসটিএ) ব্যবহার করে ৯০ দিনের জন্য ভ্রমণকারী পর্যটকদের ওপর নতুন নিরাপত্তা বিধি আরোপের প্রস্তাব করেছে মার্কিন প্রশাসন। কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) জানিয়েছে, ভ্রমণকারীদের গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া কার্যক্রম, ইমেইল ঠিকানা, ফোন নম্বর এবং পরিবারের সদস্যদের তথ্য জমা দিতে হতে পারে।

    এই প্রস্তাবিত বিধি যুক্তরাজ্য, ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপানসহ প্রায় ৪০টি ভিসা ওয়েভার প্রোগ্রামের দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। তবে কোন কোন নির্দিষ্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা তথ্য দিতে হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

    যুক্তরাষ্ট্র বলছে, আগামি বছর যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডায় অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিককে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

    বিষয়টি নিয়ে বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের মতে, নতুন বিধি ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝামেলা ও সময়ক্ষেপণের কারণ হতে পারে এবং ব্যক্তিগত গোপনীয়তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    বর্তমানে ইএসটিএ ভ্রমণকারীরা ৪০ ডলার ফি দিয়ে অনলাইনে আবেদন করেন এবং দুই বছরের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি পান। নতুন প্রস্তাবিত বিধি এখনো চূড়ান্ত হয়নি; জনমত গ্রহণের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন