শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • অসলোতে সমর্থকদের সামনে ১১ মাস পর প্রকাশ্যে নোবেলজয়ী মাচাদো

    অসলোতে সমর্থকদের সামনে ১১ মাস পর প্রকাশ্যে নোবেলজয়ী মাচাদো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ১১ মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ও ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে নরওয়ের অসলো শহরের একটি হোটেলের বারান্দায় সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। খবর এএফপি।

    মাচাদো গত ১১ মাস ধরে আত্মগোপনে ছিলেন। তার সর্বশেষ জনসম্মুখে উপস্থিতি ছিল চলতি বছরের ৯ জানুয়ারি, যখন তিনি ভেনেজুয়েলার রাজধানী করাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

    চলতি বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হয় মাচাদোর জন্য, যা তিনি অক্টোবর মাসে অর্জন করেন। পুরস্কার ঘোষণার সময় মাচাদো অসলোতে সশরীরে পুরস্কার গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ভেনেজুয়েলার মাদুরো সরকারের কারণে দেশটির দূতাবাস নরওয়েতে বন্ধ হয়ে যায় এবং তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অ্যাটর্নি জেনারেলের হুঁশিয়ারি ছিল, দেশত্যাগ করলে তাকে ‘পলাতক’ হিসেবে গণ্য করা হবে।

    তবুও মাচাদো গোপনে ভেনেজুয়েলা ত্যাগ করতে সক্ষম হন। বুধবার (১০ ডিসেম্বর) অসলোতে আনুষ্ঠানিকভাবে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। যদিও তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তার অনুপস্থিতিতেও পুরস্কার বিতরণ সম্পন্ন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন