বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • আরাধ্যের জীবনে বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব

    আরাধ্যের জীবনে বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন এক সময় বি-টাউনের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন । স্ত্রীর সবচেয়ে বড় চিয়ারলিডার ছিলেন অভিষেক, আর সবক্ষেত্রে স্বামীকে সমর্থন করতে দেখা যেত রাই সুন্দরীকে।

    অথচ গত কয়েক বছরে দুজনের সম্পর্কের সেই সমীকরণ খানিক বদলেছে। অন্যদিকে তারকা দম্পতির বিচ্ছেদের গুঞ্জন বারে বারে মাথাচাড়া দিয়েছে।

    অভিষেক সম্প্রতি জানিয়েছেন, তাদের টিনএজার কন্যা আরাধ্য বাবা-মা’কে ঘিরে থাকা এইসব ভিত্তিহীন গসিপ সম্পর্কে কিছুই জানে না। অভিষেকের কথায়, ‘‘আরাধ্য খুব পরিণত মেয়ে। এছাড় ওর নিজস্ব কোন ফোন নেই। এসব জিনিস নিয়ে ও ভাবেও না। তবে আরাধ্যর ইন্টারনেট সুবিধা রয়েছে। ও স্কুল খুব ভালবাসে। হোমওয়ার্ক করে। আমার মনে হয় না আমাদের নাম গুগলে খুঁজে পর্যন্ত দেখে। ওর মা ওকে সেই শিক্ষাই দিয়েছে। চারপাশে যা শুনছে তাতে কান না দেওয়ার শিক্ষাই দিয়েছে। আমরা পরিবার হিসেবে সৎ একে অপরের প্রতি।’’

    ঐশ্বরিয়ার সাথে বিবাহবিচ্ছেদের গুজবকে ‘আবর্জনা, জঘন্য এবং ভুল’ বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক। কীভাবে লোকেরা প্রায়শই তাদের সম্পর্ক নিয়ে গল্প বানাচ্ছে সে সম্পর্কে মন্তব্য করেছেন।

    ঐশ্বরিয়া এবং অভিষেক ‘উমরাও জান’ (২০০৬) এবং ‘গুরু’ (২০০৭) ছবিতে একসঙ্গে কাজ করার সময় প্রেমে পড়েছিলেন। এপ্রিল ২০০৭ সালে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন দুজনে এবং বিয়ের চার বছর পর ফুটফুটে কন্যা সন্তানের বাবা-মা হন দুজনে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন