শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • বর্ষা ও ঝড়ের মধ্যেও থামেনি ইসরায়েলি আগ্রাসন

    বর্ষা ও ঝড়ের মধ্যেও থামেনি ইসরায়েলি আগ্রাসন
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বাস্তুচ্যুত মানুষের জীবন বর্তমানে দুটি ভয়াবহ সংকটের মুখে বিপন্ন। একদিকে প্রাকৃতিক দুর্যোগ 'ঝড় বায়রন'-এর তাণ্ডব, অন্যদিকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। 

    তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে গাজার হাজার হাজার তাঁবু প্লাবিত হয়েছে, যা সেখানে চরম মানবিক সংকট তৈরি করেছে। আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, এই তীব্র ঠান্ডা ও বৃষ্টিতে জর্জরিত হয়ে ইতোমধ্যে এক শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। 

    আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানা যায়, ঝড় বায়রন-এর তাণ্ডবের মাঝেও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা থেমে নেই। উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন।

    তীব্র শীত এবং ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে উপত্যকার অনেক রাস্তাঘাট ও ত্রাণশিবিরের তাঁবু প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে শিশুসহ কয়েকজনের প্রাণহানি ঘটেছে। ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে। অস্থায়ী তাঁবুগুলো পর্যাপ্ত সুরক্ষা দিতে না পারায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে।

    জাতিসংঘ সতর্ক করেছে, গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার ৪০ শতাংশ। ৭৬০টির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে হোয়াইট হাউস নীরবে প্রস্তুতি চালাচ্ছে বলে জানা গেছে, যদিও এর কার্যকরের নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

    অন্যদিকে, হামাস যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্রভাণ্ডার নিয়ে কীভাবে এগোবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের পরিকল্পনা বোঝানোর চেষ্টা চলছে। তারা ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারীসহ অন্য দেশগুলোকে ইসরাইয়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে।

    তবে ইসরায়েল বলছে, গাজা উপত্যকার শাসনব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই। সরকার মুখপাত্র শোশ বেদ্রোসিয়ান জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে এবং উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করা হবে।


     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন