বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শাহবাগে হাসনাত আব্দুল্লাহর কড়া হুঁশিয়ারি 

শাহবাগে হাসনাত আব্দুল্লাহর কড়া হুঁশিয়ারি 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “বাংলাদেশে দিল্লির মসনদ জ্বালিয়ে দেওয়া হবে।” 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ আয়োজিত বিক্ষুব্ধ নাগরিক সমাবেশ ও গণ-প্রতিরোধ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গুলি শুধু ওসমান হাদির মাথার ভেতর দিয়ে যায়নি, দেশের প্রতিটি মানুষের বিবেকের ভেতর দিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে যারা আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তারা এখন নতুন পরিচয়ে—টকশোর বুদ্ধিজীবী, নাট্যকর্মী বা সাংস্কৃতিক কর্মী—সক্রিয় হয়ে উঠছে।

এনসিপির নেতা বলেন, বাংলাদেশে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা বুদ্ধিজীবীর মাধ্যমে দিল্লির আধিপত্য প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও যোগ করেন, গুলশানে জাতীয় পার্টির নামে যারা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, তাদের এক ইঞ্চি জায়গাও বাংলাদেশে দেওয়া হবে না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, হাদি দেশের ইনসাফের পথে নেতৃত্ব দিতে চেয়েছেন। তাই রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের চেয়ে দেশের ভবিষ্যতের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সতর্ক করেছেন, যারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বাধা দেবে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন