বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬ জ্বালানি সংকটে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ উপনির্বাচনে সেনাবাহিনী ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করবে ইসি ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ হবে: মিয়া গোলাম পরওয়ার ভারতে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • ‘স্ট্রিট ফাইটার’ টিজারে বিদ্যুৎ জামওয়ালের দাপট

    ‘স্ট্রিট ফাইটার’ টিজারে বিদ্যুৎ জামওয়ালের দাপট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‘কমান্ডো’ খ্যাত বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়াল হলিউডে পা রেখেছেন। ৪৫ বছর বয়সে তিনি হলিউডের ‘স্ট্রিট ফাইটার’ সিনেমার মাধ্যমে অভিষেক করতে চলেছেন। সম্প্রতি নেটদুনিয়ায় প্রকাশ পেয়েছে সিনেমাটিতে নায়কের প্রথম লুক।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) নেটদুনিয়ায় প্রকাশ পায় ‘স্ট্রিট ফাইটার’র অফিশিয়াল ট্রেলার। যেখানে দুর্দান্ত লুকে ধরা দেন বিদ্যুৎ।

    এদিকে প্রকাশিত হওয়া নায়কের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে,  মাথার চুল, দাড়ি, গোঁফ ফেলে দিয়েছেন অভিনেতা। মুখে লাল রঙের আঁচড়। গ্রাম্য আদিবাসী লুকে হাতে মোটা ধাতব বালা, গলায় ভারী অলঙ্কার। মার্শাল আর্টের পোজে রয়েছেন তিনি।
     
    ছবি ও ভিডিও প্রকাশ হওয়ার পর  থেকেই প্রশংসায় ভাসছেন বিদ্যুৎ। মন্তব্যের ঘরে ভক্তরা জানাচ্ছেন অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসা।

    জানা যায়, ‘স্ট্রিট ফাইটার’ নামের ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজির  গল্পের আদলেই তৈরি হয়েছে সিনেমাটি। এ সিনেমায় ‘ধালসিম’ চরিত্রে ধরা দেবেন বিদ্যুৎ।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন