বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা
  • সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস

    সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমার আভাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী কয়েক দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এছাড়া ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

    রোববার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

    আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

    পূর্বাভাস অনুযায়ী, সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে এবং রাত-দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।

    মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ও বুধবার (১৭ ডিসেম্বর) সারা দেশে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

    বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক ও আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।a


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন